নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

চট্টগ্রামে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
Screenshot 2025-10-12 063518

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় হোন্ডা আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আর্টসেল ব্যান্ড মঞ্চে উঠলে কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিলে অন্য পক্ষের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কনসার্ট এলাকায় ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়। এতে খুলশির ডেবারপাড় এলাকার মো. শরিফ (২৩) গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, শরিফ গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা জানান, কিছু উশৃঙ্খল তরুণ ভাঙচুর করায় পুলিশ বাধ্য হয়ে আট রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

ঘটনার পর পুরো জিইসি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের দাবি, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT