শেরপুরে সুদের টাকা না দেওয়ায় ইমামের নেতৃত্বে হামলা, চার গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

শেরপুরে সুদের টাকা না দেওয়ায় ইমামের নেতৃত্বে হামলা, চার গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

নালিতাবাড়ীতে ইমামের নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট, প্রধান হোতা এখনও পলাতক

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করার কারণে এক ইমামের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মামলার ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়। তবে ঘটনার মূল হোতা মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সি এখনও পলাতক।

ঘটনা ঘটে গত বুধবার উপজেলার জামিরাকান্দা এলাকায়। ভুক্তভোগী রিতা বেগম নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জামিরাকান্দা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন— সুফিয়া বেগম (৪২), বাবুল মিয়া (২১), নয়ন মিয়া (১৯) এবং খাদিজা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিতা বেগম জামিরাকান্দা গ্রামের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক শতকরা ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন। নিয়মিত কিছু অংশ পরিশোধ করলেও ইমাম আরও ৮০ হাজার টাকা দাবি করেন। টাকা জোগাড়ে ব্যর্থ হয়ে রিতা ঢাকায় স্বামীর কাছে চলে যান। এরপর গত বুধবার আমানউল্লাহ ও তার সহযোগীরা রিতার বাড়িতে হামলা চালিয়ে দুই দিন ধরে ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযোগ অনুযায়ী, ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর এবং মেঝের ইট পর্যন্ত তুলে নেওয়া হয়।

ভুক্তভোগী রিতা পুলিশকে ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চেয়েছেন। নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT