বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে ৫টি বাসের ব্যবস্থা করছে জাকসু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে ৫টি বাসের ব্যবস্থা করছে জাকসু

মো: নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ঢাকায় পৌঁছাতে বিনামূল্যে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাহানঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জাকসু)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক মোঃ তানভীর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

জাকসু এর উদ্যোগে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ৫ টি বাসের ব্যবস্থা করা হয়েছে

জাবি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সকাল ৬:৪৫ মিনিটে বাস ছেড়ে যাবে ঢাকার বিভিন্ন রুটে।
রুট -১ : গাবতলী-আসাদগেট- ফার্মগেট -বাংলা মোটর- মগবাজার- মালিবাগ- খিলগাঁও -মতিঝিল (দ্বিতল);রুট -২ : গাবতলী- আসাদগেট -ইডেন কলেজ -চানখারপুল- হাজারীবাগ (একতলা);
রুট -৩: গাবতলী -মিরপুর ১- মিরপুর ১০- মিরপুর ১৪ (একতলা) ; রুট -৪: গাবতলী- শিশুমেলা- আগারগাঁও -মহাখালী- মালিবাগ- বাড্ডা (দ্বিতল) এবং রুট -৫ : উত্তরা – এয়ারপোর্ট- খিলক্ষেত (একতলা)।

এই বিষয়ে জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক মোঃ তানভীর রহমান বলেন, আগামীকাল ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় আমাদের ক্যাম্পাসের সিনিয়র ভাই-আপুরা যাতে নির্বিঘ্নে ও চিন্তা ছাড়াই পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য জাকসুর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তাছাড়া আগামীকাল সকালে আমরা পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও হালকা নাস্তা সরবরাহ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT