নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উদারতায় পরিবার ফিরে পেয়েছে নিখোঁজ বৃদ্ধকে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উদারতায় পরিবার ফিরে পেয়েছে নিখোঁজ বৃদ্ধকে

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে
ছবির ডানে জাককানইবি শিক্ষার্থী দেবদূত ও বামে নিখোঁজ বৃদ্ধ, ছবি: প্রতিনিধি
ছবির ডানে জাককানইবি শিক্ষার্থী দেবদূত ও বামে নিখোঁজ বৃদ্ধ, ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ব্যবস্থাপনা বিভাগের (২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবদূত কর তীর্থ’র প্রচেষ্টা ও উদারতায় তিন মাস ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধকে ফিরে পেল তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) ভোর ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে আগত পরিবারের সদস্যদের কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন মাস ধরে নিখোঁজ থাকা ওই বৃদ্ধকে হস্তান্তর করা হয়।

এযাবৎ পাওয়া তথ্যানুযায়ী, দেবদূত কর তীর্থ একই সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) – এর ময়মনসিংহ সদর শাখা সভাপতি। ময়মনসিংহ হেল্পলাইন নামের একটি ফেসবুক গ্রুপে বৃদ্ধের করুণ অবস্থা দেখে তিনি ‘নিরাপদ সড়ক আন্দোলন, ময়মনসিংহ সদর’ পেইজে বৃদ্ধের ছবিসহ একটি পোস্ট দেন। অতঃপর এই পোস্টের সূত্র ধরে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।

পরিবার জানায়, “তিন মাস ধরে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেতে জিডি করেও দেশের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ওই পোস্টের মাধ্যমে আমরা তার সন্ধান পাই। তীর্থ ভাই এর প্রতি ও তাদের সংগঠনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আল্লাহতালা উনার মাধ্যমে আমাদের বাবাকে ফিরিয়ে দিয়েছেন। আমার কৃতজ্ঞতা জানানোর আসলে ভাষা নেই।”

আরও জানা যায়, নিখোঁজ হওয়া ওই বৃদ্ধ চার পুত্রের জনক এবং একসময় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্থ লিখেছেন, “প্রায় ২-৩ মাস যাবত উনাকে খুঁজে পাচ্ছিলো না। আজকে তাদের খুশি দেখে আমার হৃদয়টাও ভরে উঠলো।”

স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের চোখেমুখে ছিল প্রাপ্তির আনন্দ।প্রিয়জনকে ফিরে পাওয়ার এই প্রাপ্তির মূল নায়ক তীর্থ ও তার সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধের পরিবার।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT