ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’
বুধবার (৮ অক্টোবর) ইবি পরিবহন প্রশাসকের নিকট দেওয়া এক লিখিত আবেদনে তারা জানান, “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” এর তত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে ঘন্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে শিক্ষার্থীদের সময় নষ্ট কম হবে এবং সময়কে প্রয়োজনীয় কাজে লাগাতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘন্টা প্রতি বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি।”
এ সময় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, যে সকল শিক্ষার্থীরা নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী শহরে টিউশনি সহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বর্তমান শিডিউল অনুযায়ী তারা অনেক ভোগান্তিতে পড়ছেন এবং তাদের সময় অপ্রয়োজনীয় ভাবে নষ্ট হচ্ছে। আমরা সেজন্য পরিহন প্রশাসক স্যারের সাথে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের ভিতরে এটি পরীক্ষামূলকভাবে এটি চালু করবেন। আশা করি এটা চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে  লাঘব হবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, এর আগেও শিক্ষার্থীরা মৌখিক দাবি জানিয়েছিল। ফরমালি আজকে একটা প্রতিনিধি টিম এসে লিখিত দাবি জানিয়েছে। আমরা অবগত আছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT