মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর: প্রশ্নপত্রে আসছে পরিবর্তন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর: প্রশ্নপত্রে আসছে পরিবর্তন

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৬ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, এবার ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো লিখিত প্রশ্নের অংশ যুক্ত করা হচ্ছে। এটি সীমিত আকারে থাকবে—মোট ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)

বৈঠকে বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার প্রায় দেড় মাস আগে আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT