কুরআন অবমাননার ঘটনায় বুটেক্সে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুরআন অবমাননার ঘটনায় বুটেক্সে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আল-কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

দুপুর একটার দিকে পকেট গেট এলাকায় শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকে এসে অবস্থান নেয়। “আল্লাহু আকবার”, “ইসলাম আমাদের প্রাণ”, “আল-কুরআনের অপমানকারীর ফাঁসি চাই”— এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও এ প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার বলেন, “দেশে ইসলামবিরোধী মনোভাব ছড়ানোর এক সংগঠিত প্রচেষ্টা চলছে। এ ধরনের অপরাধের কঠোর বিচার না হলে সাধারণ মানুষই রাস্তায় নামবে। সরকারের উচিত এখনই দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া।”

তিনি আরও বলেন, “যারা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি— এই দেশে ধর্ম নিয়ে কটূক্তি সহ্য করা হবে না।”

৪৮তম ব্যাচের শিক্ষার্থী আল হাজ্জে বলেন, “আল-কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি সমগ্র মানবজাতির পথনির্দেশক। একে অবমাননা করা চরম অপরাধ, যার শাস্তি কঠোর হওয়াই উচিত।”

অন্যদিকে, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাজী ওসমান মাহদী বলেন, “ভিডিওতে যা দেখা গেছে, তা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। কিছু গণমাধ্যম অপরাধীকে মানসিকভাবে অসুস্থ দেখিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে— যা আরও অপমানজনক।”

শিক্ষার্থীরা বলেন, এ ঘটনায় কেবল বিশ্ববিদ্যালয় নয়, পুরো জাতি আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT