নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

স্পেন গাজামুখী মানবিক ফ্লোটিলায় অ্যাকশন জাহাজ পাঠাচ্ছে

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
স্পেন গাজামুখী মানবিক ফ্লোটিলায় অ্যাকশন জাহাজ পাঠাচ্ছে

কার্তাহেনা বন্দর থেকে রওনা দেবে উদ্ধার ও সহায়তাসামগ্রীবাহী নৌযান, ইতালিও পাঠিয়েছে ফ্রিগেট

আগামীকাল (২৬, সেপ্টেম্বর ২০২৫) কার্তাহেনা বন্দর থেকে যাত্রা করবে স্পেনের একটি অ্যাকশন জাহাজ, যা উদ্ধার ও সহায়তার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম বহন করবে। জাহাজটিতে হেলিকপ্টার, ড্রোন ও চিকিৎসা সামগ্রীও থাকবে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এ নৌযান কোনো যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছে না। এর কাজ হবে মানবিক সহায়তা, উদ্ধার কার্যক্রম এবং প্রয়োজনে গ্লোবাল সামুদ ফ্লোটিলাকে সহায়তা করা। তিনি জোর দিয়ে বলেছেন, এটি মানবিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যুদ্ধ নয়।

গ্লোবাল সামুদ ফ্লোটিলা মূলত একটি বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের আরোপিত নৌ-অবরোধকে চ্যালেঞ্জ করা। সম্প্রতি ফ্লোটিলার জাহাজগুলোর ওপর ড্রোন হামলা ও যোগাযোগ বিঘ্নের ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটেই স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ প্রতিরক্ষামূলক জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ইতালি ইতিমধ্যেই একটি ফ্রিগেট মোতায়েন করেছে, যা স্পেনের এই অভিযানের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো গাজামুখী মানবিক প্রচেষ্টায় তাদের অবস্থান স্পষ্ট করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT