পিআর সহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

পিআর সহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের মডেল মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এবং নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ. স. ম. সায়েম। বক্তব্য রাখেন নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম।

প্রধান অতিথি তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্টদের বিচারের দৃশ্যমানতা ও ১৪দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন। অন্য বক্তারা ৫দফা দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করেন এবং দাবিগুলো বাস্তবায়নের পর নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানান।

নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আ. স. ম. সায়েম বলেন, “গত ৫৪ বছরে অনেক দল দেখেছি, কিন্তু দেশের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সংবিধান ও গঠনতন্ত্রে কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা সংবিধানের পরিবর্তন চাই। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT