নয়াদিল্লিতে প্রথমবারের মতো জামদানি প্রদর্শনী আয়োজন করল বাংলাদেশ হাইকমিশন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

নয়াদিল্লিতে প্রথমবারের মতো জামদানি প্রদর্শনী আয়োজন করল বাংলাদেশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী, যেখানে দেড়শ’ বছরের পুরনো জামদানিসহ খ্যাতনামা কারিগরদের বোনা জামদানি প্রদর্শিত হবে

ভারতের রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে প্রথমবারের মতো জামদানি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উদ্বোধন হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ বস্ত্রশিল্প জামদানির নান্দনিকতা সরাসরি দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীরা ব্যাপক সাড়া দিচ্ছেন। প্রদর্শনীতে দেড়শ’ বছরের পুরনো দুটি দুর্লভ জামদানিসহ খ্যাতনামা কারিগরদের বোনা নতুন জামদানিও স্থান পেয়েছে। এছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারিগর মোহাম্মদ জামাল হোসেন ও মোহাম্মদ সজীব প্রদর্শনীর সময় বসেই বুনন প্রক্রিয়া দেখাচ্ছেন, ফলে দর্শনার্থীরা শিল্পটির সূক্ষ্মতা সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন।

প্রদর্শনীটি ভারতের কারুশিল্প ও বস্ত্র সংরক্ষণকর্মী চন্দ্রশেখর ভেদার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মেশিনে এ ধরনের বুনন সম্ভব নয়, জামদানির সূক্ষ্মতা বাতাসে বোনা শিল্পের মতো।

বাংলাদেশের হস্তশিল্প পুনর্জাগরণ আন্দোলনের অগ্রপথিক ও আড়ংয়ের সাবেক ডিজাইন প্রধান চন্দ্রশেখর সাহা বলেন, একসময় বাংলার মসলিন বিশ্বসেরা ছিল। সেই ধারার ওপর দাঁড়িয়ে জামদানি আজও মর্যাদার প্রতীক। পদ্মশ্রী জয়ী ডিজাইনার সুনীতা কোহলি জামদানিকে ‘অমূর্ত বিলাসিতা’ আখ্যা দিয়ে বলেন, ইউনেস্কো একে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করেছে, যা মূল্য নয় বরং সময়, ধৈর্য ও কারিগরের হাতের কৌশলে মাপা যায়। খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও ডিজাইনার মুজাফফর আলি মন্তব্য করেন, জামদানি আলো ও বুননের এমন এক সৌন্দর্য, যা জাতিগুলোকে একত্র করতে পারে।

প্রদর্শনীর মূল পরিকল্পনাকারী ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ জানান, এ বছরের স্বাধীনতা দিবসের প্রদর্শনীতে মানুষের বিপুল সাড়া দেখেই এই উদ্যোগ নেওয়া হয়। তার মতে, এর মাধ্যমে আরও বেশি মানুষ জামদানির অনন্ত সৌন্দর্য আবিষ্কার করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কূটনীতিক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও দেশি-বিদেশি বস্ত্রবোদ্ধাদের উপস্থিতিতে প্রদর্শনীটি মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা মনে করছেন, এটি দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন ও ঐতিহ্যের সম্মিলিত উদযাপন হিসেবে ইতিহাসে স্থান পাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT