রাখাইনে জান্তার বিমান হামলায় স্কুলে ১৮ জন নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাখাইনে জান্তার বিমান হামলায় স্কুলে ১৮ জন নিহত

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যের খিউকতাও শহরের থায়েত থাপিন গ্রামের একটি বেসরকারি বোর্ডিং স্কুলে সেনা জান্তার বিমান হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোর শিক্ষার্থীও রয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এ হামলা চালানো হয় বলে দেশটির সংবাদমাধ্যম ইরাবতি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একটি জেট যুদ্ধবিমান থেকে স্কুল ও ছাত্রাবাসের ওপর অন্তত দুটি বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় অধিকাংশ শিক্ষার্থী ঘুমিয়ে ছিল। বিস্ফোরণে স্কুলের ভবন ধসে পড়ে এবং বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়। হতাহতদের মধ্যে অধিকাংশই ১৭ থেকে ১৮ বছর বয়সী ছাত্রছাত্রী।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাখাইনসহ বিভিন্ন অঞ্চলে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তার সংঘাত চলছে। এর ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছে।

ঘটনার পর শিশু অধিকার সংস্থা ইউনিসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, রাতের বেলা স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যা ও আহত করা এক ভয়াবহ দৃষ্টান্ত। এতে বলা হয়, এ ধরনের হামলা রাখাইনের সহিংসতাকে আরও ভয়াবহ করে তুলছে এবং শিশু ও তাদের পরিবার চরম দুর্দশার মুখে পড়ছে। শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে ইউনিসেফ জানায়, স্কুল, ছাত্রাবাস ও ঘরবাড়িসহ শিশুদের ওপর নির্ভরশীল সব অবকাঠামোকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। সংঘাতের পক্ষগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে জান্তা সরকার চলতি বছরের ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে সশস্ত্র গোষ্ঠীগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে রাখাইনের সাম্প্রতিক স্কুল হামলা মিয়ানমারের চলমান সংকটকে আরও ঘনীভূত করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT