রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-চীন-আসিয়ান ত্রিপক্ষীয় উদ্যোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-চীন-আসিয়ান ত্রিপক্ষীয় উদ্যোগ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান আইনপ্রণেতাদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তাব দিয়েছে।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করেন এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। তিনি বলেন, জরুরি ভিত্তিতে দুটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন—একটি হলো রোহিঙ্গাদের সহায়তায় আসিয়ান নেতৃত্বাধীন তহবিল গঠন, অন্যটি হলো বাংলাদেশ-চীন-আসিয়ানের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্মেলন আয়োজন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আসিয়ানের সহযোগিতা কামনা করে পুনরায় আহ্বান জানান, বাংলাদেশকে যেন এই আঞ্চলিক সংগঠনের সদস্য করা হয়। তিনি বলেন, আসিয়ানের আলোচনায় রোহিঙ্গা ইস্যু তুলতে না পারায় সংকট সমাধান জটিল হয়ে পড়ছে। তাই এপিএইচআরের মাধ্যমে একটি আসিয়ান সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন তিনি, যেখানে বাংলাদেশকে আমন্ত্রিত দেশ হিসেবে যুক্ত করা যাবে।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আসিয়ানের উচিত এ বিষয়ে সক্রিয় হয়ে আন্তর্জাতিক মহলকে অবহিত করা।

চার্লস সান্তিয়াগো উল্লেখ করেন, ২০১৮ সালে আসিয়ান সংসদ সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই এ বিষয়ে কাজ করছেন। তবে গত কয়েক বছর মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেওয়ায় কিছুটা নীরব থাকতে হয়েছে।

সাক্ষাৎকালে মালয়েশিয়ার এমপি ওং চেন, ফিলিপাইনের সাবেক এমপি রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চনলাথন সুপাইবুনলার্ডসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT