ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাজিদ হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাজিদ হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইবি শাখা।

বুধবার (২৭ আগস্ট) বেলা দুপুর দেড়টায় অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাক্ষর, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান এবং ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস হোসাইনসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “সাজিদের হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। জুলাই-অভ্যুত্থানে যারা আমাদের বাধা দিয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ক্যাম্পাসে ১৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অনিরাপদ পরিস্থিতিতে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সিসি ক্যামেরা স্থাপন, আলো বৃদ্ধি এবং পুলিশ টহল জোরদার করতে হবে। এছাড়া ৫ আগস্ট আমাদের বিরুদ্ধে যারা জঙ্গি তকমা দিয়েছিল, তাদের বিচারও করতে হবে।”

ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “যারা দীর্ঘ ১৭ বছর এই ক্যাম্পাসে শাসন করেছে, তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের চাকরি থেকে বরখাস্ত ও বিচারের আওতায় আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT