নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় ওআইসির দৃঢ় প্রতিশ্রুতি

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে
OIC office

বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ নৃশংসতার আট বছর পূর্তির উপলক্ষে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) তাদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, রোহিঙ্গারা এখনো নিপীড়ন, রাষ্ট্রহীনতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন, আর এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা এখনো বাংলাদেশসহ বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। মিয়ানমারেও হাজার হাজার মানুষ এখনো হত্যাকাণ্ড, বৈষম্য ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মুখে রয়েছেন। ওআইসি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের দায়ীদের বিচারের আওতায় আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংস্থাটি স্পষ্টভাবে জানায়, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি যেন আইসিজের দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশনা মেনে চলে এবং রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করে। একই সঙ্গে বাংলাদেশ ও অন্যান্য ওআইসি সদস্য রাষ্ট্রের মানবিকতা ও উদারতার প্রশংসা জানিয়ে বলা হয়, বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দিয়ে তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ওআইসি আরও স্বীকৃতি দেয়, বহু মুসলিম দেশ এই সংকটকালে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। বিবৃতিতে বলা হয়, সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে সমন্বিত, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি।

আজকের এই স্মরণীয় দিনে ওআইসি রোহিঙ্গা মুসলমানদের অদম্য সাহস ও দৃঢ়তার প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT