রাকসুর প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন সজিবুর রহমান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাকসুর প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন সজিবুর রহমান

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসুর) প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান।

আজ রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রাকসু কার্যালয় থেকে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র গ্রহণ করেন।

সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন পত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন নেওয়ার পর তিনি বলেন, এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটা সাধারণ শিক্ষার্থীদের একটা দলিল হিসেবে থাকবে। যেকোনো যৌক্তিক বিষয়ে আমি একা হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ভয়েজ রেইজ করার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের শক্তি নিয়ে, সাহস নিয়ে লেজুড়বৃত্তিক, দল, গোষ্ঠীর বাইরে যেয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে অনেকটা আশাবাদী। এটা আমাদের শিক্ষার্থীদের একটা আবেগে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় যাতে সুন্দর, নিরাপদ হয় সে উদ্দেশ্য নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাস চাই, আমি তাদের কাছে গিয়ে গিয়ে তারা যেভাবে চাই সেভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT