নীলফামারীতে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে নীলফামারী জেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি জমি পরিদর্শন করেছেন। এটি চীন সরকারের উপহারে নির্মাণাধীন ১ হাজার শয্যার হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থান। স্থানীয় প্রশাসন এই জমি চীন সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে, যা ইতোমধ্যে চীনা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য তিনটি জায়গার কথা আমাদেরকে বলা হয়েছে। জায়গা তিনটি আমি দেখে গেলাম। ফিরে যাওয়ার পর আমাদের সিদ্ধান্ত হবে।”

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, “ফেন্ডশীপ হাসপাতাল, তারা ফিজিবিলিটি স্ট্যাডি করার জন্য আসবেন, তারপর সিদ্ধান্ত হবে।” এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর জিম্মা হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

পরিদর্শন শেষে, স্বাস্থ্য উপদেষ্টা নীলফামারী মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন করেন। পরে তিনি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে একটি কৃঞ্চচূড়া গাছের চারা রোপন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, “সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমিতে চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে।”

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যখাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের জনগণ ও সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। চীন সবসময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু হিসেবে দুর্যোগ ও সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উত্তরবঙ্গে এই হাসপাতাল নির্মাণের পর চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আর দৃঢ় হবে।”

স্বাস্থ্যখাতে চলমান সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, “স্বাস্থ্যখাতের সিন্ডিকেট দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সরকারের একার পক্ষে দূর করা সম্ভব না। সিন্ডিকেট রুখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। অনিয়ম দূর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি নিজের সংস্কারও অত্যন্ত জরুরি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT