বাংলাদেশ-মালয়েশিয়া পাঁচ সমঝোতা স্মারক ও সহযোগিতা বিনিময় বৃদ্ধি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

বাংলাদেশ-মালয়েশিয়া পাঁচ সমঝোতা স্মারক ও সহযোগিতা বিনিময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশের ও মালয়েশিয়ার মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, কূটনীতি, হালাল ইকোসিস্টেম ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক প্রথম নোট অব এক্সচেঞ্জে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল স্বাক্ষর করেন। দ্বিতীয় নোটে কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় ছিল, যা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিনিময় করেন।

হালাল ইকোসিস্টেমের উন্নয়ন বিষয়ে তৃতীয় নোট অব এক্সচেঞ্জ হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের মধ্যে।

প্রথম সমঝোতা স্মারক ছিল প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। এতে সই করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নর্দিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও পেট্রোলিয়াম পণ্য ও অবকাঠামোর উন্নয়নে দ্বিতীয় সমঝোতা স্মারক সই হয় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফৌজুল কবির খানের মধ্যে।

তৃতীয় সমঝোতা স্মারক মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এবং বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর মধ্যে সহযোগিতা নিয়ে। এতে সই করেন আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক অধ্যাপক ড. মোহদ ফায়েজ আবদুল্লাহ ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

চতুর্থ স্মারক চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর মধ্যে সহযোগিতা নিয়ে সই হয়, যেখানে মিমোসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাউজি ইয়াহায়া ও বিএমসিসিআইয়ের সভাপতি শাব্বির আহমেদ খান ছিলেন স্বাক্ষরকারীরা।

পঞ্চম সমঝোতা স্মারক মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে সহযোগিতা নিয়ে সই হয়। এনসিসিআইএমের সভাপতি এন গোবালাকৃষ্ণন ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এ স্বাক্ষর করেন।

এর ফলে দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে এবং বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন ও বিনিয়োগের পথ সুগম হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT