সাগর-মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

সাগর-মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

ঢাকার একটি আদালত আগামী ১৪ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এ পর্যন্ত তদন্ত সংস্থা ১২০ বার সময় পেয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি।

আজ (১১ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল, কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম নতুন করে আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে হত্যা হন। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবের বদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে মামলার তদন্তের দায়িত্ব দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ নয় মাস সময় বাড়ানোর আবেদন করেন। ২২ এপ্রিল আদালত শুনানি শেষে ছয় মাস সময় মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশের জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT