ঢাবিতে ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে বৈঠক, শিবিরের উপস্থিতিতে তিন বাম সংগঠনের বয়কট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

ঢাবিতে ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে বৈঠক, শিবিরের উপস্থিতিতে তিন বাম সংগঠনের বয়কট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কাঠামো নির্ধারণে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিষিদ্ধ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতি থাকায় বৈঠক বর্জন করেছে তিনটি বামপন্থী সংগঠন।

রোববার (১০ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই বৈঠকে অধিকাংশ সংগঠন হলভিত্তিক রাজনীতি বজায় রাখার পক্ষে মত দেয়। একই সঙ্গে ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, “নিষিদ্ধ সংগঠন শিবির কীভাবে প্রতিটি অনুষ্ঠানে অংশ নেয়, সেটাই আমাদের বয়কটের মূল কারণ।”

অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ জানান, “দু-একটি সংগঠন আমাদের উপস্থিতিতে না থাকার কথা বলেছে, কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না। এরা আগেও ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল।”

গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈঠকে রাজনৈতিক কাঠামোর বিপক্ষে মত দেয়। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, “রাজনীতি ফিরলে আবার গণরুম ও গেস্ট রুম সংস্কৃতি ফিরে আসবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সন্ত্রাসী ছাত্রলীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের তৎপরতায় শিক্ষার্থীরা আতঙ্কিত। তাই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করাই আমাদের প্রথম এজেন্ডা।”

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষার্থী ও সংগঠনগুলোর মধ্যে মুখোমুখি পরিস্থিতি এড়াতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। “প্রথমে হল পর্যায়ে, পরে ক্যাম্পাস পর্যায়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতির রূপরেখা তৈরির আলোচনা শুরু করেছি,” বলেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT