জাবির ভাসানি হলের ছাত্রদলের সভাপতির নেই ছাত্রত্ব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

জাবির ভাসানি হলের ছাত্রদলের সভাপতির নেই ছাত্রত্ব

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাওলানা ভাসানী হল ইউনিট ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (৪৬ ব্যাচ) ফেরদৌস রহমানকে সভাপতি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ সেশনের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল গত বছর ১৪ নভেম্বর প্রকাশ করা হয়। সেখানে মো. ফেরদৌস রহমান অনিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তালিকায় স্থান পান। এছাড়া মাওলানা ভাসানী হলের জাকসু বৈধ ভোটার তালিকায় তার নাম নেই।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমাদের কাছে এখনো সুস্পষ্ট অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘোষিত কমিটিতে সভাপতি ফেরদৌস রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. জাবের আইবিএ-জেইউ (IBA-JU) ৫১তম ব্যাচের (২০২১-২২ সেশন) শিক্ষার্থী।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী আবু নাঈম। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন বাংলা বিভাগের ৫১তম ব্যাচের (২০২১-২২ সেশন) শিক্ষার্থী হিমেল বাবু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী রাজিব হোসাইন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT