অভিযান সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫: সবুজে গড়বো আলোকিত লালমনিরহাট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভিযান সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫: সবুজে গড়বো আলোকিত লালমনিরহাট

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে

০৭ আগস্ট ২০২৫

সবুজে বাঁচুক বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণে অভিযানে এগিয়ে এলো “অভিযান সংঘ”

“একটি গাছ, একটি প্রাণ। আজ একটি গাছ লাগাই, আগামীর জন্য ভালো কিছু রেখে যাই।” — এই স্লোগানকে ধারণ করে লালমনিরহাটে অনুষ্ঠিত হলো “অভিযান সংঘ” আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।

লালমনিরহাট জেলার অন্যতম ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অভিযান সংঘ আয়োজন করে এই মহতী উদ্যোগ। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথি বলেন, “বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধুমাত্র পরিবেশ রক্ষার একটি মাধ্যম নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দায়িত্ব।”


তিনি ক্লাব প্রাঙ্গণ সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন এবং সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত, আধুনিক ও আলোকিত লালমনিরহাট গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

মোঃ মমিনুল হক – সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক

অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন – সাবেক সভাপতি, অভিযান সংঘ

মোঃ রেজাউল ইসলাম হিমু – আহ্বায়ক, বর্তমান অ্যাডহক কমিটি

এ কে এম কামরুজ্জামান – সদস্য সচিব

কার্যকরী সদস্যগণ: নাহিদ হাসান নির্ঝর, আমরুল হাসান মোল্লা, আল আমিন মামুন

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, শুভানুধ্যায়ী এবং সংঘের সদস্যবৃন্দ।

এই কর্মসূচি শুধু একটি বৃক্ষরোপণ কার্যক্রম নয়, বরং একটি সবুজ ও সচেতন সমাজ গঠনের পথে এক বাস্তবমুখী ও জরুরি পদক্ষেপ। পরিবেশ সচেতনতা বাড়াতে এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে “অভিযান সংঘ” নিয়মিতভাবে এরকম সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

সেই সাথে ক্লাবের সদস্য ফরম বিতরণ করে নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT