জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৬ শিক্ষার্থী আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৬ শিক্ষার্থী আটক

মো: নিশান খান,( জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনরত অবস্থায় ৬ জন শিক্ষার্থীকে হাতেনাতে জব্দ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কাজী নজরুল হলের সিনিয়র ওয়ার্ডেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

সোমবার দিবাগত রাত (০৪ আগস্ট) রাত ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল হলের ৮২৪ নম্বর কক্ষে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক । এসময় এক শিক্ষার্থীর ব্যাগ থেকে গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ০৬ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতী বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী হাসান শোয়েব আনজুম; জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন; ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের নাঈব, একই বিভাগের ৫১ ব্যাচের মো: মেহেদী হাসান ও হৃদয় সরকার এবং ৫২ ব্যাচের মো: জেরিন।

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সুত্রে জানা যায়, রাত ১১ টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা হল প্রশাসন। এসময় ৬ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এরপর একজনের কাছে থাকা ব্যাগ চেক করে গাঁজা ও গাঁজা তৈরি সরঞ্জাম উদ্ধার করেন সহকারী প্রক্টর। পরে তাদেরকে পরিচয়পত্র নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেবনরত অবস্থায় পাই। পরে তাদের সকলের পরিচয় নিয়ে ও মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকবে বলে জানান।

তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT