বৈছাআ প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ ও মানহানির অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈছাআ প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ ও মানহানির অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

ব্যক্তিগত সম্মানহানি ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অভিযোগে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বুরহান মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।

রবিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই অভিযোগপত্র জমা দেন তিনি।

এর আগে, গত ২৬ জুলাই শিক্ষার্থী বুরহান মিয়া সহ-সমন্বয়ক রব্বানীর বিরুদ্ধে হুমকি ও প্রাণনাশের অভিযোগ দায়ের করেন।

রব্বানী অভিযোগপত্রে উল্লেখ করেন, “বুরহান মিয়া যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার নাম পরিচয় দিয়েই কল করেছিলাম একটি ব্যক্তিগত কারণে। হুমকি দেওয়ার উদ্দেশ্য থাকলে আমি নিজের নম্বর থেকে যোগাযোগ করতাম না। কয়েকদিন আগের ওই কথোপকথনের পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।”

তিনি আরও দাবি করেন, “এই অভিযোগ আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছে এবং ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করি।”

অন্যদিকে, শিক্ষার্থী বুরহান মিয়া অভিযোগ করেছেন যে, সহ-সমন্বয়ক রব্বানী তাকে ফোনে হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়েছেন। এ বিষয়ে তার লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT