নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

খামেনিকে হত্যার হুমকি দিল ইসরায়েল, তেহরানে হামলার ইঙ্গিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে
সংগ্রহীত

২৮ জুলাই ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ত। তেহরানের বিরুদ্ধে নতুন হামলারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন গালান্ত।

তিনি বলেন, ‘‘আমি ইরানের স্বৈরশাসক খামেনিকে সরাসরি বার্তা দিতে চাই— যদি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের হাত আরও একবার তেহরান পর্যন্ত পৌঁছাবে।’’

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘এবারের প্রতিক্রিয়া হবে আগের চেয়েও কঠোর। হামলা হবে আরও বেশি শক্তিশালী, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও আমাদের লক্ষ্য হবেন।’’

ইসরায়েলের এমন প্রকাশ্য হুমকির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। প্রায় ১২ দিন ধরে চলা সংঘাতে ইরানের কয়েক শ’ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT