নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

রাশিয়ার পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনায় ৫০ জন আরোহীর সবাই নিহত

সাবাস বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-24 153528

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে থাকা সকল যাত্রী ও ত্রু  সদস্য প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসাবশেষ ইতোমধ্যেই উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার এএন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তবর্তী তিন্দা শহরের দিকে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, অবতরণের সময় আগুন ধরে যাওয়ার ফলে প্রাণহানি ঘটে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, উদ্ধারকারীরা আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। একইসঙ্গে, জরুরি অবস্থা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তারা বিমানের জ্বলন্ত অংশের সন্ধান পেয়েছে।

বিমানটি আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত এবং তাতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ত্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ।

টিএএসএসের খবরে বলা হয়েছে, অবতরণের সময় ক্রুদের কোনো ভুল অথবা খারাপ দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। উল্লেখ্য, রাশিয়ার পূর্ব ও আর্কটিক অঞ্চলে প্রায়ই খারাপ আবহাওয়া বিরাজ করে, যা বিমান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে, তবুও প্রতিকূল আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT