বিইউপিতে শ্রদ্ধাভরে পালিত হলো ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ২০২৫’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বিইউপিতে শ্রদ্ধাভরে পালিত হলো ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ২০২৫’

আবদুল্লাহ আল মাহিন,(বিইউপি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ২০২৫’। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর এক আবেগঘন পরিবেশে নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনদের স্মৃতি তুলে ধরেন। অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরাও মঞ্চে উঠে নিজেদের অভিজ্ঞতা ও মানসিক সংগ্রামের কথা শোনান, যা উপস্থিত সবাইকে নাড়া দেয়।
এ উপলক্ষে ক্যাম্পাস মাঠে শহীদদের স্মরণে কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে যাবে।
পুরো অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল ‘বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব’, যারা অত্যন্ত দায়িত্বশীলভাবে অনুষ্ঠানটির প্রতিটি দিক সফলভাবে সম্পন্ন করে।
‘জুলাই স্মরণ অনুষ্ঠান’ শুধুমাত্র এক দিনের আয়োজন নয়, বরং এটি ইতিহাস, আত্মত্যাগ ও প্রেরণার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে বিইউপি পরিবার ও বাংলাদেশের শিক্ষা অঙ্গনে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT