শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের (৮০) মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে  উপাচার্য বলেন,” হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাতি একজন গুণী শিল্পী ও ভাস্করকে হারালো। তিনি তাঁর অনন্য শিল্পসৃষ্টি ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন”

শোকবার্তায় উপাচার্য আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক বিদ্যমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’ নির্মাণ করেছেন, যা এ বিশ্ববিদ্যালয়ের গৌরব ও চেতনার প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে”

উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ জুলাই) মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT