নোটিশ:
শিরোনামঃ
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি

শেকৃবিতে ‘জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ শহীদদের স্মরণে দোয়া মাহফিল

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে
সংগ্রহীত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “জুলাই ছাত্র-জনতার আন্দোলন”-এর শহীদদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেকৃবি শাখা।

১৮ জুলাই (শুক্রবার)  বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষক,কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষার্থীরা দোয়া মাফফিলে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আবুল হাসান বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল খুনের শাসনামল। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা হত্যাকাণ্ড, হত্যার মাধ্যমে দমনই ছিল যার নীতি। তার এ অপশাসন টিকে রাখার জন্য সর্বশেষ ২০২৪ সালের ছাত্রজনতার ন্যায্য আন্দোলনে গুলি চালিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় ২ হাজার মানুষকে হত্যা করে। তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা সবাই বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। তাদের প্রাণের বিনিময় আমাদের চলার পথ মসৃণ করে দিয়েছে। এ শহীদরা আমাদের জন্য প্রেরণা। আমরা দলীয়ভাবে, নীতিগতভাবে আলাদা হতে পারি। শহীদদের ধারণ করার ক্ষেত্রে সবাইকে এক হতে হবে। ইসলামি ছাত্রশিবির সব শহীদদের ধারণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT