জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
Betify Casino en Ligne | Jouez sur Betify avec 1000 € রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা

জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে
ইন্তেখাব ফারদিন তুর্য ও আব্দুল্লাহ আল নোমান (বাম থেকে)
ইন্তেখাব ফারদিন তুর্য ও আব্দুল্লাহ আল নোমান (বাম থেকে)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেইউসিসি) সম্প্রতি ৩৪ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইন্তেখাব ফারদিন তুর্য। একই ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭ টায় জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মাহাদি হাসান ও সদ্য সাবেক কমিটির উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন,

  • মো. আমিনুল ইসলাম সহ-সভাপতি (প্রশাসন),
  • মোঃ সাহার শীতল সহ-সভাপতি (অপারেশনস),
  • আব্দুল্লাহ তাহমিদ তাশিন সহকারী সাধারণ সম্পাদক,
  • শাফিন আল হাসান অর্থ সম্পাদক,
  • মো. মুসাদ্দিক হোসেন সাংগঠনিক সম্পাদক,
  • রাফিয়া আফরোজ রাকা সাংগঠনিক সম্পাদক,
  • সাদিয়া স্বর্ণা সাংগঠনিক সম্পাদক,
  • সায়েদা সামিয়া আশরাফ ঐশী যোগাযোগ সম্পাদক,
  • আফিয়া আনজুম প্রভা প্রকাশনা সম্পাদক,
  • অর্পণ সমাদ্দার কর্পোরেট বিষয়ক সম্পাদক (বহিঃসম্পর্ক),
  • সাদাত নূর কর্পোরেট বিষয়ক সম্পাদক (অভ্যন্তরীণ),
  • মো. আতিফ হোসেন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক,
  • ইর্তিজা ইমরোজ মানবসম্পদ সম্পাদক (ট্যালেন্ট আকুইজিশন),
  • এ. এস. এম. মাশরুর রাইহান সাকিব মানবসম্পদ সম্পাদক (জনসম্পৃক্ততা),
  • নাজমুস সালেহীন নাঈম তথ্যপ্রযুক্তি সম্পাদক (টেকনিক্যাল),
  • মালিহা নূর মেধা তথ্যপ্রযুক্তি সম্পাদক (সৃজনশীল),
  • মুবাশশিরা মাহবুব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক (প্রশিক্ষণ),
  • আবু শামা জুমায়েল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক (গবেষণা ও পরিকল্পনা), নির্বাহী সদস্য হিসেবে আছেন,
  • নায়েলা বিনতে আজাদ,জারিন হাসান প্রিয়া, তাশফিয়া রশিদ,
  • মাহজাবিন আফরোজ মিশু এবং
  • মো. আবু বকর সিদ্দিক।

সভাপতি তূর্য বলেন, আমাদের ক্যারিয়ার ক্লাবের সূচনালগ্ন থেকে যে মটোটি ছিল ‘Build Thyself, Serve the Nation’ এটি কেন্দ্র করেই আমরা বলতে চাই নিজেকে তৈরী করো এবং দেশ ও জাতিকে সেবা করো। আমাদের কমিটি সকল সদস্যদের নিয়ে এই মটোটি প্রতিষ্ঠিত করতে পারবো এবং বড় বড় ফ্ল্যাগশিপ ইভেন্ট নামাতে পারবো সেই সাথে ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য বড় কিছু করতে পারবো।

সাধারণ সম্পাদক নোমান বলেন, সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ্য থাকবে ক্লাবের সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কিভাবে নিজেকে গড়ে তুলবো পরবর্তীতে এটি কিভাবে দেশ ও জাতির কাজে লাগবে সেই লক্ষে কাজ করবো। পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে এবং চাকরির বাজারের জন্য যোগ্য হয়ে উঠবে।

এটি ক্লাবের দশম কমিটি। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণীর হাতে জন্ম নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT