রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে এবং রাজবাড়ী জেলা জজ আদালতের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত শাজাহান মৃধাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হলে কিছুটা সুস্থতা অনুভব করছিলেন তিনি। তবে অভিযোগ, এ সময় এক চিকিৎসক হঠাৎ করে তার অক্সিজেন খুলে দেন। এতে শাজাহান মৃধার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

মৃতের শ্যালক ও রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু অভিযোগ করে বলেন, “আমার বোন জামাই শ্বাসকষ্টে ভুগছিলেন। অক্সিজেন দেওয়ার পর ভালো লাগছিল। হঠাৎ একজন ডাক্তার অক্সিজেন খুলে দিলে তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। পরে তিনি মারা যান। আমরা সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার চাই।”

এ ঘটনার পরপরই রোগীর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, রোগীর মৃত্যু হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টের কারণে হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটি কাজ শুরু করলেও রোগীর মৃত্যু নিয়ে চিকিৎসকদের দায়িত্ব ও আচরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সহকর্মী, স্বজন ও স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হাসপাতাল ব্যবস্থাপনায় কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে স্বজনদের দাবি, মৃত্যু ঘটনার সঠিক তদন্ত না হলে রাজবাড়ী সদর হাসপাতালেই ভবিষ্যতে এ ধরনের আরও ঘটনার আশঙ্কা থেকে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT