নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে
rajbari attack

রাজবাড়ী জেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবু (৩৮) চাঁদা দাবির জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আহলাদিপুর গ্রামের আঃ রশিদ শেখের ছেলে।

রবিবার সকাল পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়।

হাবিবুর রহমান বাবু জানান, গত এক মাস ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় ওই দিন চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে তার উপর হামলা চালানো হয়। এতে তার পা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মাথায়ও কোপ পড়লেও হেলমেট পরায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার পর হাবিবুর রহমান বাবু রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগের প্রক্রিয়া শুরু করেন।

অভিযুক্ত আল আমিন শেখ দাবি করেছেন, তিনি মিলের পুকুর ভরাটের কাজ এনে দিয়েছিলেন এবং চুক্তি অনুযায়ী মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা পাওয়ার কথা ছিল। কাজ শেষ হলেও টাকা না দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT