কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী সহযোগী নেতা নুরুল গ্রেফতার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী সহযোগী নেতা নুরুল গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন (কুড়িগ্রাম প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং সাধারণ নাগরিকদের ওপর অত্যাচারকারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন থেকে মোঃ নুরুল ইসলাম (৪৬)–কে গ্রেফতার করে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ইউনিয়ন সভাপতি, ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত একজন দুর্ধর্ষ সন্ত্রাসী।

জানা গেছে, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসলে ছাত্র-জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেফতারকৃত নুরুল ইসলামের বাবা মরহুম মোঃ ইউনুস আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একসময় ইউপি ওয়ার্ড সদস্য এবং সাবরেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নুরুলের বোন মোছাঃ সুলতানা রাজিয়া বর্তমানে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) হিসেবে কর্মরত রয়েছেন। তার মেয়ে ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে নাশকতা সংক্রান্ত মামলা ও অভিযোগ রয়েছে। শনিবার (১২ জুলাই) তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT