শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা কারাগারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কারাগার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর জেলখানার ভারপ্রাপ্ত জেলা সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করছে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার মো. আব্দুস সেলিম, ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা, সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আরমান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান।
ভারপ্রাপ্ত জেল সুপার শাকিল আহমেদ বলেন, “বন্দীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তাই কারাগারের ভেতরে-বাইরে সমান গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, বন্দীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতে কারাগারে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমও চালু রয়েছে।
এদিকে জেলার মো. আব্দুস সেলিম জানান, “সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে কারাগারের ভেতরে ও আশেপাশের এলাকায় মশার উৎপত্তিস্থল ধ্বংসসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু থেকে বন্দীদের রক্ষায় এই কার্যক্রম চলমান থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT