বার্সেলোনায় বাংলাদেশিদের ফুটবল ফাইনাল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বার্সেলোনায় বাংলাদেশিদের ফুটবল ফাইনাল

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪১৭ বার দেখা হয়েছে

ভয়েস অব বার্সেলোনা ও সান্তা কোলোমা শাখার যৌথ আয়োজনে ১ জুলাই শুরু হচ্ছে দ্বিতীয় ক্যাশমানি ফুটসাল টুর্নামেন্ট

আগামী ১ জুলাই পর্দা উঠছে ভয়েস অব বার্সেলোনা এবং ভয়েস অব বার্সেলোনা সান্তা কোলোমা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ক্যাশমানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের।

প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে মুখোমুখি হবে মিলন-আতিক বিসিএন ও সিলেট স্ট্রাইকারস।
এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে সান্তা কোলোমা এফসি এবং সিলেটের আরেক দল ব্রাদার্স ইউনাইটেড।

দুই সেমিফাইনাল শেষে অনুষ্ঠিত হবে ফাইনাল এবং তার পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উল্লেখযোগ্যভাবে, চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে একটি ট্রফি এবং নগদ ১৫০০ ইউরো, আর রানারআপ দল পাবে একটি ট্রফি ও নগদ ১০০০ ইউরো।

ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়ছল আহমেদ জানান, “আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি মূলত প্রবাসী যুব সমাজকে খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।” তিনি বার্সেলোনায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান।

সিলেট স্ট্রাইকারস দলের মিডফিল্ডার মারুফ আহমেদ বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা মাঠে নামবো। সবার দোয়া চাই।”

স্থানীয় কমিউনিটিতে খেলাধুলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT