নোটিশ:
শিরোনামঃ
শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল দেশীয় পণ্যে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু কাল ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত

রাজবাড়ীতে মাদক মামলার ১১ জন গ্রেফতার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে
rabari 11

রাজবাড়ী সদর থানা পুলিশের একাধিক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ১৮ জুন দিনভর রাজবাড়ী সদর থানা এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় এএসআই শিহাব আহমেদ, এএসআই এনায়েত শিকদার, এএসআই পাবেল মোল্লা, এএসআই ফরিদ মিয়া, এএসআই মশিউর রহমান ও এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল একযোগে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে একজন মাদক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত এবং বাকিরা বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন জয়েদ আলী শেখ (৪৭), সোহেল সরদার (২৪), আমিরুল মন্ডল, মোহন মন্ডল, নাছির ভূঁইয়া, তছির খান (৪২), চায়না বেগম, রাহেলা খাতুন, রাজু পাটোয়ারী, আজাদ পাটোয়ারী এবং নইমদ্দিন নবে মন্ডল। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতেই এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া সকল আসামিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ আরও জানিয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা ও অপরাধ দমনে সন্ত্রাস, মাদক এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT