দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরের শেষ দিন শুক্রবার ড. ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT