উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রা নিষিদ্ধ, এনআইডি সাময়িকভাবে বাতিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রা নিষিদ্ধ, এনআইডি সাময়িকভাবে বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

শত কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে অকার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) দুদকের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুদক জানায়, দায়িত্বে থাকা অবস্থায় মোয়াজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে তার বিদেশে যাতায়াত বন্ধ এবং এনআইডি সাময়িকভাবে স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির খবর প্রকাশিত হলে তাকে ব্যক্তিগত সহকারীর (এপিএস) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT