লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬২ বার দেখা হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্তপথ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে। পুশইনকৃতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন।

বুধবার (২১ মে) রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা ও শ্রীরামপুর সীমান্ত দিয়ে এই পুশইন কার্যক্রম চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে প্রবেশের পর তারা হেঁটে পাটগ্রামের দিকে আসছিলেন। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা আটকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, বিএসএফ তাদের ভারতে আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে তাদের নিজেদের হেফাজতে নেয়।

একই রাতে শ্রীরামপুর সীমান্ত দিয়ে আসা অন্যদেরও স্থানীয় লোকজন ধরে একজনের বাড়িতে নিয়ে যান। তারা জানান, অনেক দিন ধরেই ভারতে বসবাস করছিলেন। হঠাৎ করে ভারতীয় প্রশাসন তাদের ধরে এনে সীমান্তে এনে ফেলে দেয়।

ওসি মিজানুর রহমান জানান, ১১ নারী, ৭ শিশু ও ২ পুরুষ বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT