ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ' জামায়াতের নারী নেত্রী ' দের সাক্ষাৎ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ‘ জামায়াতের নারী নেত্রী ‘ দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে
জামায়াতের নারী নেত্রী,ব্রিটিশ হাইকমিশনার সারাহ কু্‌জামায়াতে ইসলামী মহিলা বিভাগ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার বিকেলে ঢাকায় হাইকমিশনারের বাসভবনে জামায়াতের নারী নেত্রী দের সাথে হওয়া এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সাক্ষাৎ সম্পর্কে একটি পোস্ট প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, জামায়াতের মহিলা নেতৃবৃন্দের সঙ্গে হাইকমিশনার সারাহ কুক একটি অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেন। আলোচনায় নারী সমাজের সম্পৃক্ততা এবং তাদের গুরুত্বপূর্ণ নীতিগত দৃষ্টিভঙ্গি উঠে আসে।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার নারীদের ক্ষমতায়ন, তাদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা করেন। এ ধরনের সংলাপ নারী নেত্রীদের জন্য মত বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।

 

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারিসহ মার্জিয়া বেগম ও সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট, এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, খন্দকার আয়েশা খাতুন এবং অধ্যাপক সালমা সুলতানা উপস্থিত ছিলেন।

জামায়াতের নারী নেত্রী দের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। অনেকেই মনে করছেন, এমন বৈঠক ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক এবং নারী নেতৃত্বের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

পাশাপাশি, এটি জামায়াতের নারী নেতাদের কূটনৈতিক পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নারী নেতৃত্ব ও রাজনৈতিক সংলাপ নিয়ে এমন উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার পথে সহায়ক হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT