আফগানিস্তানে বাংলাদেশি চিকিৎসকদের মানবিক মিশন: ১২০ শিশুর মুখগহ্বর সার্জারি বিনামূল্যে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

আফগানিস্তানে বাংলাদেশি চিকিৎসকদের মানবিক মিশন: ১২০ শিশুর মুখগহ্বর সার্জারি বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে

আফগানিস্তানে মানবিক চিকিৎসা সেবা প্রদান করতে কাবুলে পৌঁছেছেন বাংলাদেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। ক্লেফ্ট লিপ ও ক্লেফ্ট প্যালেট সমস্যায় ভোগা ১২০ জন শিশুর জন্য ৮ দিনের এই বিশেষ সার্জারি মিশনে নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল ইসলামী (এএমআই)-এর প্রধান হামজা শহিদুল ইসলাম। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রণে এই মিশনে অংশ নিয়েছে দলটি।

রবিবার (১৮ মে) কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বলেন, “ভবিষ্যতে, ইনশাআল্লাহ, আমরা আরও একটি ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি যেখানে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে, এবং আমরা আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হৃদরোগের সার্জারিও করার ইচ্ছা পোষণ করছি।”

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুদাসসির হামরাজ জানান, “এই সফরের লক্ষ্য হচ্ছে ১২০ জন শিশুর অস্ত্রোপচার সম্পন্ন করা, এবং চিকিৎসক দলটি প্রতিদিন ১০ থেকে ১৩ জন রোগীর সার্জারি করছেন।”

প্রসঙ্গত, বাংলাদেশি এই চিকিৎসক দলটি এর আগেও আফগানিস্তানে চিকিৎসা মিশনে অংশ নিয়েছিল। গত বছরের সেই সফরে ক্লেফ্ট সমস্যা নিয়ে ভোগা ৮৫ জন শিশুর সফল অস্ত্রোপচার করেছিলেন তারা।

এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগে বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT