নোটিশ:
শিরোনামঃ
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময় নয়, সংস্কারের ফলই হবে আসল পরীক্ষা আটলান্টায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া মিয়ানমারে আসিয়ান দূতের বৈঠকে গৃহযুদ্ধ ও মানবিক সহায়তার প্রবেশাধিকার নিয়ে আলোচনা তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য বাংলাদেশের সরকারি বাসা সাবলেটের ভাড়াটিয়া সরাতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় স্কোপাসে গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষিঋণ মওকুফের আওতায় ১৪ লাখের বেশি কৃষক: সরকারি হিসাব নতুন শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে প্রশিক্ষণ ও নিয়োগব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমোদন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্সের নতুন বিধান কার্যকর

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ, দেশীয় বৃক্ষেই রক্ষা পাবে জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৮০ বার দেখা হয়েছে
Eucalyptus-acacia

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বড় এক পদক্ষেপ নিল সরকার। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে— জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে এখন থেকে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে এসব আগ্রাসী প্রজাতির গাছের পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে বনায়ন গড়ে তুলতে হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মাটি থেকে অত্যধিক পরিমাণে পানি শোষণ করে, ফলে আর্দ্রতা কমে গিয়ে জলবায়ু ও কৃষি উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শুধু তাই নয়, এদের পাতা থেকে নির্গত টক্সিন মাটিকে বিষাক্ত করে তোলে, ফলে আশেপাশে অন্য গাছ জন্মাতে পারে না। এ গাছগুলোতে পাখি, পোকামাকড় বা অন্যান্য প্রাণীও বাসা বাঁধতে পারে না, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।

পরিবেশ রক্ষায় দেশীয় গাছ রোপণের আহ্বান জানিয়ে সরকার বলেছে, শুধু বৃক্ষ নয়, বেছে নিতে হবে এমন গাছ—যে গুলো প্রকৃতিকে বাঁচায়, প্রাণীদের আশ্রয় দেয়, পরিবেশে ভারসাম্য আনে।

সরকারের এই উদ্যোগে দেশব্যাপী সচেতনতা ও অংশগ্রহণ বাড়লে সবুজে ভরে উঠবে দেশ, রক্ষা পাবে প্রকৃতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT