ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিতের আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিতের আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ওই আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলির প্রার্থী ও নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া তার লিখিত আবেদন নির্বাচন কমিশনে জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার আবেদনে ১১ দফা অভিযোগে ১২টি কেন্দ্রের নির্দিষ্ট অনিয়মের তথ্য তুলে ধরেন। তার দাবি, ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অসংগতি ঘটেছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি অভিযোগ করেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ—যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী—তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, ফলাফল বিলম্বিত করা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মে জড়িত ছিলেন।

এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও আসনের রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভোট কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

চিঠির মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনের শপথ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT