স্থগিত আইপিএলের বাকি অংশ আয়োজনে আগ্রহী ইংল্যান্ড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

স্থগিত আইপিএলের বাকি অংশ আয়োজনে আগ্রহী ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার ছায়া পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। নিরাপত্তা পরিস্থিতির কারণে চলমান আইপিএলের ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে এই টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করে ইসিবি সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে আইপিএলের স্থগিত অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে। যদিও সব দেশি-বিদেশি ক্রিকেটারকে ইতোমধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, ফলে কাছাকাছি সময়ে টুর্নামেন্ট পুনরায় শুরুর সম্ভাবনা খুবই কম।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড নাকি ইতোমধ্যে এই প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে আলোচনা করেছেন। এক সপ্তাহ পরও যদি ভারত আইপিএল চালু করতে না পারে, তবে ইংল্যান্ড প্রস্তুত রয়েছে বছরের শেষ দিকে তা আয়োজন করতে।

তবে ইসিবির একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই মুহূর্তে আইপিএল আয়োজন নিয়ে কোনো আনুষ্ঠানিক বা সক্রিয় আলোচনা চলছে না। প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT