সংলাপে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন চাইল ইউপিডিএফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

সংলাপে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন চাইল ইউপিডিএফ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দলটির অভিযোগ, ১৯৭২ সালের সংবিধান রচনার সময় স্বায়ত্তশাসনের প্রস্তাব উপেক্ষা করার ফলে অঞ্চলটিতে দীর্ঘ ছয় দশক ধরে সংঘাত-সংকট চলছে। তাই আসন্ন সংবিধান সংস্কারে সেই একই ভুল যেন পুনরায় না হয়, সে বিষয়ে সতর্ক করেছে তারা।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সংলাপে এই দাবি জানায় ইউপিডিএফ। দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমা জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া সংলাপ দুপুর ১২টার দিকে মূলতবি করা হয়। আগামী ১৫ মে বিকেলে এটি আবার অনুষ্ঠিত হবে। সংলাপে ইউপিডিএফের চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

মাইকেল চাকমা বলেন, “১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় পার্বত্য চট্টগ্রামের বিষয়ে যে ভুল হয়েছিল, তা আজও অঞ্চলটিতে রক্তক্ষয়ী সংঘাতের রূপে বিদ্যমান। আমরা চাই, এবার সংবিধান সংস্কারের সময় সেই ভুল যেন আর না হয়।”

তিনি আরও বলেন, “আমরা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করার পক্ষে। তা না হলে ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি হতে পারে।”

কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মাইকেল চাকমা জানান, তারা কোনো সুস্পষ্ট আশ্বাস না দিলেও চারটি স্বায়ত্তশাসিত অঞ্চলে দেশকে ভাগ করার প্রস্তাবনার কথা জানিয়েছেন। এতে পার্বত্য চট্টগ্রামকে একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, “যদি চারটি স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারে, তবে পার্বত্য চট্টগ্রাম পঞ্চমটি হতে বাধা কোথায়?”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT