সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে
সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত আসাদুল একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আসাদুল ভারতীয় সীমান্তের প্রায় ১২০ গজ ভেতরে একটি ছোট নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তার দিকে পরপর তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার বাম চোখের পাশে লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গুলির ঘটনাটি ভারতীয় সীমানার ভেতরে ঘটেছে। আহত যুবকের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং বিএসএফের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করা হচ্ছে।

এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT