নোটিশ:
শিরোনামঃ
নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল

মাস্ক-ট্রাম্পের যুগলবন্দিতে অভিবাসনের নতুন স্বপ্ন—‘গোল্ড কার্ড’

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে
ট্রাম্প কার্ড

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের জন্য এবার ‘গোল্ড কার্ড’ নামে নতুন একটি অভিবাসন ভিসা চালু করতে যাচ্ছে দেশটির প্রশাসন। এই বিশেষ ভিসার মূল্য ধরা হয়েছে ৫০ লাখ মার্কিন ডলার। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এবং ইলন মাস্কের পরামর্শে গঠিত সরকারি ব্যয় সংকোচন টাস্কফোর্স এ প্রকল্পের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, এই গোল্ড কার্ড প্রকল্প বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে যৌথভাবে একটি ওয়েবসাইট তৈরি করছে মাস্কের দল।

মূলত ধনবান বিদেশি নাগরিকদের লক্ষ্য করেই এই পরিকল্পনা। ট্রাম্প বলেছিলেন, এটি হবে ইবি-৫ ভিসার আধুনিক ও উন্নত বিকল্প, যেখানে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দেয়া হয়। ইবি-৫ ভিসার আওতায় সাধারণত ৮ লাখ থেকে ১.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১০ জন মার্কিন নাগরিককে চাকরি দিলে গ্রিন কার্ড পাওয়া যেত।

গোল্ড কার্ড প্রকল্পের আওতায় আরও দ্রুত ও সহজ প্রক্রিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ মিলবে। তবে এর মাধ্যমে নাগরিকত্ব মিলবে না—এটি স্পষ্ট করে জানানো হয়েছে।

প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন মার্কো এলেজ ও এডওয়ার্ড কোরিস্টিন। তারা মার্চ মাস থেকে প্রকল্পের সঙ্গে যুক্ত। ট্রাম্প সম্প্রতি একটি ল্যামিনেটেড গোল্ড কার্ডও সাংবাদিকদের দেখান, যাতে ছিল তার ছবি, স্ট্যাচু অব লিবার্টি এবং একটি ঈগলের প্রতীক।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ইতোমধ্যে এক হাজার ভিসা ইস্যু করা হয়েছে বলে দাবি করলেও প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো কোনো লেনদেন হয়নি। সফটওয়্যার তৈরির কাজ চলছে এবং এটি দুই সপ্তাহের মধ্যে চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে বিষয়টি নিয়ে ইলন মাস্কসহ সংশ্লিষ্ট অনেকেই গণমাধ্যমে মুখ খুলতে রাজি হননি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT