লাশ পোড়ানোর অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক ৩ পুলিশ কর্মকর্তা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

লাশ পোড়ানোর অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক ৩ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।

হাজির হওয়া তিন সাবেক পুলিশ কর্মকর্তা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম এবং ঢাকা জেলা ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এর আগে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন।

এই দিন ট্রাইব্যুনালে শুনানি পরিচালনা করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এছাড়া প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঘটনার পেছনের নৃশংসতা নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত ২৬ ডিসেম্বর সাংবাদিকদের জানান, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ সদস্যরা তাদের মরদেহ একটি ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেন। ভয়াবহ সেই ঘটনায় জানা যায়, যাদের পুড়িয়ে মারা হয়েছিল, তাদের একজন তখনও জীবিত ছিলেন। তার গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় আগুন দেওয়া হয়।

এই মর্মান্তিক ও অমানবিক ঘটনার তদন্ত শেষে অভিযুক্ত সাবেক তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT