নোটিশ:

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিক ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন দূত

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে
3_Markin

চলতি এপ্রিল মাসের মাঝামাঝিতে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ। একই সময়ে বাংলাদেশে আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মার্কিন এই প্রতিনিধিরা। তাদের মধ্যে প্রথমে, ১৫ এপ্রিল ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক। এরপর ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ।

একই সময়ে ঢাকায় আসবেন মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সফরটি হতে যাচ্ছে বাংলাদেশে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদের প্রথম আনুষ্ঠানিক সফর। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT