সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

চেয়ারম্যান বলেন, সাকিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধেও মামলা করা হবে।

এ সময় তিনি আরও জানান, দুর্নীতির অভিযোগের কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে টিউলিপ সিদ্দিককে।

এছাড়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করেছে বলেও জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুসারে প্রক্রিয়া চালানো হবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রতি কমিশন কোনো ধরনের সহানুভূতি দেখাবে না।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT