নোটিশ:
শিরোনামঃ
ঘূর্ণিঝড়ের সংকেতের পাশাপাশি চাই উপকূলবাসীর কাছে পৌঁছানো কার্যকর সতর্কতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেকসই সবুজ ক্যাম্পাস গড়তে বিশেষজ্ঞ কর্মশালা সেশনজট কমাতে কুবির ১৯ বিভাগে প্রথম বর্ষের পরীক্ষা শুরুর নির্দেশনা নানিয়ারচরে আইনশৃঙ্খলা সভায় বাল্যবিয়ে, জুয়া ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা ইউক্রেনের ওলেশকিতে মানবিক সহায়তার জন্য স্থানীয় যুদ্ধবিরতি শুরু অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক ঋণ পরিশোধ ১৩৫ কোটি ডলার আট বিভাগে ক্যানসার ইনস্টিটিউট ও ১৭টি রেডিওথেরাপি যন্ত্র কেনার পরিকল্পনা ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, শোভন চেয়ারে ভাড়া ৬৮৫ টাকা বাংলাদেশ–মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা ঢাকায় সরকারি জমিতে ১৫টি সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নিচ্ছে ইনভেস্ট বাংলাদেশ

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে
ইবিতে বর্ণাঢ্য র‍্যালি,পবিত্র মাহে রমজান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, স্লোগান, সমাবেশ, শিক্ষার্থী, রমজানের পবিত্রতা, অশ্লীলতা, বেহায়াপনা, রাসুলুল্লাহ, মুসলিম একতা, সেহরি, ইফতার, দ্রব্যমূল্য, কুরআন, শিক্ষার মাস, শয়তান, ইসলামী বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র‍্যালী শুরু হয়। এসময় তারা “দিনের বেলা পানাহার বন্ধ করো করতে হবে, দিনের বেলা পানাহার চলবে না চলবে না, রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করো করতে হবে, রাসুলুল্লাহর অপমান সইবে নারে সইবে না, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো” এসব স্লোগান দেন।পরে র‍্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় র‍্যালী ও সমাবেশে  উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, আল হাদিস বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসাইন রহাত ও মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্যে  আল কুরআন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম ক্যাম্পাসে যত দোকানপাঠ আছে সেগুলো দিনের বেলায় বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন “রমজান আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, এ মাসে সকল প্রকার বেহায়াপনা বন্ধ করতে হবে।”
ইসমাইল হোসাইন রাহাত বলেন,” সেহরি এবং ইফতারের পর উন্নত খাবার পরিবেশন করতে হবে,সনাতনী ভাইদের জন্য দিনের বেলা উন্নত খাবার পরিবেশন করতে হবে যেন তাদের কষ্ট না হয়।”
সাধারন শিক্ষার্থী আবু মুসা বলেন,” দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রমজানে গড়ে ওটা যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে,কুরআন নাজিলের মাসে কুরআান প্রতিষ্ঠায় ইবি সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হোক রমজান বা অন্য যেকোনো মাসে বেহায়াপনা বন্ধ করতে হবে।”
মাহমুদুল হাসান বলেন,” রমজান শুধু উপবাস থাকার জন্য নয়,এটা আমাদের শিক্ষার মাস,রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে।রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তানী বন্ধ করতে হবে।”  ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বাস্তবায়ন করার জন্য রমজান মাসই মোক্ষম সময় বলেও জানান তিনি।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT